শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় নাশকতা মামলায় দুই ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

পাইকগাছায় নাশকতা মামলায় দুই ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

খুলনার পাইকগাছা উপজেলায় নাশকতা মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ মে) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সকালে উপজেলার বাঁকা বাজার এলাকা থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০) ও কাঠিপাড়া বাজার থেকে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পিযুষ কান্তি দাশ (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা বাজার এলাকা থেকে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স (১৯) কে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুর রহমান। তার নেতৃত্বে এসআই খায়রুল ইসলাম, এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, “গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, নিয়মিত মামলায় বুধবার দিবাগত রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

#পাইকগাছা #গ্রেফতার #ছাত্রলীগনেতা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com