
শনিবার (১০ মে ) সকাল ১০ টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পাইকগাছা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির অন্যতম আহ্বায়ক মোল্ল্যা খায়রুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল ,
উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম এমদাদুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চঞ্চল, আতিক নেওয়াজ চঞ্চল, শাহাদাত হোসেন ,শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, সাজ্জাদ আহমেদ মানিক ,সদস্য বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, শেখ আবু তালেব, অ্যাডভোকেট ইকরামুল হক বিশ্বাস ,সরদার ফারুক আহমেদসহ প্রমুখ ।