শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ বার পঠিত
Oplus_0

খুলনার পাইকগাছায় এক কৃষকের ধান কাটার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছেন উপজেলা কৃষক দল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া ১নং ওয়ার্ড এলাকার অসহায় কৃষক মইদুল মোড়লের  ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মেছের আলী সানা ।

 

তিনি বলেন, ‘সংগ্রাম, অর্জনসহ দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এ দেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। দরিদ্র কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাব।

 

এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছেন বলে জানিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে সব ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য আহ্বান জানান।

 

মইদুল মোড়ল তার ৫০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন কৃষকদলের নেতাকর্মীরা। বিএনপির সহযোগী সংগঠনটির নেতাকর্মীদের এই কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক মইদুল মোড়ল  বলেন, ‘জমিতে বোরো ধানের চাষ করেছি।

 

ফলনও ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে তার ধান কেটে দিয়েছেন, এতে অনেক উপকার হয়েছে। তাই কৃষক দলের উপজেলার সভাপতি মোঃ মেছের আলী সানা ও রাড়ুলী ইউনিয়নের সভাপতি মোঃ সোহরাব সরদার, সম্পাদক মোঃ সালাউদ্দিন মোড়ল(সাদ্দাম ) হারুনা রশীদ, আব্দুর রহিম ,আবু জাফর, আবুল হোসেন জামির আলী গোলদার,অদুত সরদার, শরিফুল গাজী ,বাচ্চু গাজী ,আবু সদ্দার, ইব্রাহীম , পিরালী, শফিকুল ,আজিজ ,হারুন ,শুকুর আলী ,কুদ্দুস ,আজিজুল, আমান ,সেকেন্দার, শহিদুল ,নুর ইসলাম , কেসমত , কামরুল আনসার, আব্দুর রশিদ ,মোস্তাক, আহাদ, মোহম্মদ , সোবহান, তামিম ,সিরাজুল সরদার ,হাসান মোল্লা, সহ সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com