শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

বন্ধ করা হল পিএসএলের সম্প্রচার ভারতে 

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

ভারতে আর দেখা যাবে না পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এত দিন অনলাইন প্লাটফর্ম ফ্যানকোডে এই টুর্নামেন্ট সরাসিরি দেখতে পারতেন ভারতের দর্শকরা। কিন্তু পহেলগাম কাণ্ডের পর তা বন্ধ করে দেওয়া হল। এর ফলে পাকিস্তান সুপার লিগের দর্শক সংখ্যা অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে আরো ভাটা পড়েছে। রাজনৈতিক এই টানা-পোড়েনের প্রভাব পড়ছে চলমান পিএসএলেও। সেই ঘটনার প্রতিবাদে পাকিস্তান সুপার লিগের খেলা দেখানো বন্ধ করে দিল ফ্যানকোড। যা পিএসএলের জন্য বড় ধাক্কা। দর্শক সংখ্যা কমে গেলে আগামী দিনে তাদের স্পনসর পেতে সমস্যা তৈরি হবে।

একই ঘটনায় পাকিস্তান সুপার লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই কর্মীরা পাকিস্তান সুপার লিগে সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। তারা চলে গেলে বিঘ্ন ঘটতে পারে লিগের সম্প্রচারের কাজে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, শাহবাজ শরিফ সরকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com