শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, বললেন বাণিজ্যমন্ত্রী – ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতা রয়েছে, মন্ত্রণালয়ের আছে চেষ্টাও। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যখন যে পণ্যের মজুদ কমে যায় তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটা দেশি বা বিদেশি পণ্য হতে পারে।  ইতোমধ্যে তিন পণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকরি হবে।
তিনি আরও বলেন, কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্যও রয়েছে। এখন ন্যায্য দাম কার্যকর হবে।

প্রতিবেশী দেশ ভারতে ইলিশ রফতানির কোনো চিন্তা ভাবনা সরকারের নেই জানিয়ে তিনি বলেন, ভারতে যে ইলিশ রফতানি করা হচ্ছে তা টোকেন হিসাবে। বাংলার মানুষের দুইদিনের খাবার তালিকার সমপরিমাণ মাছ। এতে দেশে ইলিশের কোনো প্রভাব পরবে না।

তিনি বলেন, বিশাল বাজার, এতো বড় দেশ, তার মধ্যে দ্রব্যমূল্যের কিছুটা ঘাটতি আছে। বাজার নিয়ন্ত্রণে সবাই মিলে চেষ্টা করা হচ্ছে। তবে মুক্তবাজার অর্থনীতিতে যে সব সময় চাপে রাখা যায় তা নয়। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার মনিটারিং করা হচ্ছে। পাশাপাশি দেশে টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে সাশ্রয়মূল্যে পণ্য দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com