শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

একটি মোবাইল ফোনের জন্য ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু!

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পঠিত

 

মাত্র একটি মোবাইল ফোনের কারণে প্রাণ গেল চারজন তরতাজা যুবকের। মোবাইল মানুষের কল্যাণে অথচ কি মর্মান্তিক ঘটনা তাও মোবাইলের জন্য 

এমন মর্মান্তিক ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন বললেই চলে। অতীতে এমন ট্র্যাজেডি খুব একটা ঘটেছে বলে মনে পড়ে না। হৃদয়বিদারক এই ঘটনা কোনো মানুষের জন্যই কাম্য নয়।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের শ্রমিক লাইনে। নিহত চারজনই চা শ্রমিক পরিবারের সন্তান।

জানা যায়, বৃহস্পতিবার সকালে রানা নায়েক (১৭) নামের এক যুবকের ব্যবহৃত মোবাইল ফোনটি একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায়। ফোনটি উদ্ধারে রানা নিজেই গর্তে নামেন। কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে এবং আর ওপরে উঠতে পারেনি।

প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পেরে তার বন্ধু শ্রাবণ নায়েক (১৯) উদ্ধার করতে নিচে নামে, কিন্তু তারও একই পরিণতি ঘটে। একে একে কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নামেন এবং সবাই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

একটি সাধারণ মোবাইল ফোন উদ্ধারের চেষ্টায় চারটি প্রাণ অকালে ঝরে যাওয়ায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সতর্কতা ও জনসচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে পারে বলেও মত দিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com