
পাইকগাছা উপজেলার সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর কোল ঘেঁষে অবস্থিত ১০নং গড়ইখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এম এম রবিউল ইসলাম। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের প্রতি ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেন।
এম এম রবিউল ইসলাম একজন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক জামায়াত নেতা হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি উত্তর আমিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, উত্তর আমিরপুর সাবেক ঈদগাহ কমিটির সভাপতি, ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেল্থ কেয়ার সোসাইটির সহকারী তথ্য অফিসার এবং “আমাদের অধিকার, খুলনা”-এর বিশেষ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও অবকাঠামোগত সমস্যা সমাধানে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, কৃষক-শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা এবং এলাকার ন্যায্য দাবি আদায়ে তিনি সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে তিনি একজন সাহসী, মানবিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তিনি বলেন, “গড়ইখালী ইউনিয়নের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। রাস্তাঘাট, বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা, খাল-নদী, বেড়িবাঁধ, সুপেয় পানির সমস্যা ও কৃষকদের বিভিন্ন সংকট নিরসনে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। মানুষের পাশে থেকেই একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার অঙ্গীকার।”
ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সৌহার্দ্য বজায় থাকুক—এটাই আমার প্রত্যাশা।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি গড়ইখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রচারে: ১০নং গড়ইখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)