
পাইকগাছা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ বদলি হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় যোগদান করেছেন। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর তিনি পাইকগাছায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে তিনি সততা, আন্তরিকতা ও হাস্যোজ্জ্বল আচরণের মাধ্যমে সহকর্মী ও গ্রাহকদের কাছে একজন প্রিয় মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। উপজেলা অফিসপাড়া বা বিভিন্ন সরকারি সভা-সেমিনারে তাঁর উপস্থিতি ছিল প্রাণবন্ত। অনেকেই বলেন, কোনো দপ্তরে জয়ন্ত কুমার ঘোষ থাকলে সেখানে প্রবেশের আগেই বোঝা যেত তিনি উপস্থিত আছেন।
পল্লী সঞ্চয় ব্যাংকে যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসে। বিশেষ করে বকেয়া আদায়, গ্রাহকসেবা ও ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে তাঁর দক্ষ নেতৃত্বে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয় বলে সংশ্লিষ্টরা জানান।
ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষের বদলির খবরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য গ্রাহকের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক গ্রাহক অশ্রুসিক্ত কণ্ঠে জানান, “দাদা কি আর ফিরে আসবেন না?”—তাঁর আন্তরিক আচরণ ও সহযোগিতার কথা স্মরণ করে তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহকর্মী ও গ্রাহকরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেছেন। পাশাপাশি অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আবারও তিনি পাইকগাছায় ফিরে এসে কাজ করবেন।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)