খুলনার পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে মাছ ও সবজি বিক্রির লক্ষ্যে উন্মুক্ত বাজার চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ন্যায্যমূল্যের উন্মুক্ত বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াসিউজ্জামান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে ভেজালমুক্ত কৃষি ও মৎস্য পণ্য সুলভ মূল্যে বিক্রির জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দিতে উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। কৃষক ও মৎস্যচাষীদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং উভয় পক্ষই উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “এই বাজারের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প মূল্যে তাজা মাছ ও সবজি ক্রয় করতে পারবেন। রমজানের শেষ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং চাহিদা অনুযায়ী দোকানের সংখ্যা আরও বাড়ানো হবে।”
এ সময় বাজারে বিভিন্ন প্রজাতির মাছ ও তাজা সবজি বিক্রি করা হয়। ন্যায্যমূল্যে পণ্য কিনতে স্থানীয় জনগণের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
মাছ বিক্রেতা রেজাউল ইসলাম জানান, “এখানে সরাসরি বিক্রি করতে পারছি বলে লাভও ভালো হচ্ছে এবং ক্রেতারাও কম দামে ভালো পণ্য পাচ্ছেন।”
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)