খুলনার পাইকগাছা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়ার দক্ষ নেতৃত্বে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, খুলনা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে পাইকগাছা বাজারের ভ্যানস্ট্যান্ড সংলগ্ন রহমান মেডিকেল ফার্মেসির সামনে থেকে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন রুমা আক্তার নদী (২০), পিতা—রহমত আলী, সাং—সরল মধ্যপাড়া, ৫ নং ওয়ার্ড, থানা—পাইকগাছা, জেলা—খুলনা।
পুলিশ জানায়, জিআর-৩৯৬/১৪ (পাইকগাছা) নম্বর মাদক মামলায় রুমা আক্তার নদীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ২৯ আগস্ট বিজ্ঞ আদালত তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল।
এএসআই কামরুজ্জামান ও এএসআই আনিসুর রহমানের নেতৃত্বে নারী কনস্টেবলসহ থানা পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,
“এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতাও কামনা করেন।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)