আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খুলনা জেলার পাইকগাছা উপজেলার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড এফ এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ।
সোমবার (২৪ ডিসেম্বর) এক যৌথ শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাব সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাক বলেন, “বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মের অনুসারী বিশ্বের সকল মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা ও শুভকামনা। একই সঙ্গে পাইকগাছাবাসীকেও জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।”
তিনি বলেন, “স্বল্পস্থায়ী জীবনে যীশু খ্রিস্ট মানুষকে আহ্বান করেছেন শান্তি, সাম্য ও ভালোবাসার পথে। হিংসা, বিদ্বেষ ও পাপাচার থেকে মুক্তির পথ দেখিয়েছেন তিনি। সংযম, ত্যাগ ও পরম সহিষ্ণুতার মাধ্যমে যীশু খ্রিস্ট মানুষের হৃদয় জয় করেছেন এবং সাম্যের বাণী প্রচার করেছেন। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি।”
পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ বলেন, “শুভ বড়দিন উপলক্ষে পাইকগাছা উপজেলার খ্রিস্টান সম্প্রদায়ের সকল ভাই-বোনদের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। বড়দিন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য নিদর্শন।”
তিনি আরও বলেন, “এই দিনের উৎসব আয়োজনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা ও সৌহার্দ্যের পরিচয় বহন করে।”
শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ সবাইকে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে বড়দিন উদযাপনের আহ্বান জানান।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)