
কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হলো “হাইজিন কর্নার” স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আনুষ্ঠানিকভাবে এ ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিনিয়র শিক্ষক পঞ্চানন সরকার, মো. ফজল আযম, মৃণাল কান্তি রায়, প্রণব কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিন শেখ, জোবাইরিয়া আক্তারসহ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা কিশোরীদের শারীরিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপদ menstruation সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং মাসিক স্বাস্থ্যব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এখন থেকে শিক্ষার্থীরা সহজেই স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে, যা তাদের নিয়মিত শিক্ষাজীবন বাধাহীন রাখতে সহযোগিতা করবে।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)