খুলনার পাইকগাছায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার ব্যবসায়ী চরম ক্ষতিগ্রস্ত হবেন। তাই লাইসেন্স বাতিলের বদলে আগের নিয়ম অনুযায়ী তা বহাল রাখার দাবি জানান তারা।
অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যবসায়ী ইবাদুল গাইনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সঞ্জয় নাথ, মাসুদ সানা, আব্দুল কুদ্দুস, মঞ্জুরুল সানা, তম্ময় ঢালী, সোহেল ইসলাম, মতিলাল রায় ও মাহবুব খান।
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)