অদ্য ২৯ অক্টোবর ২০২৫, খুলনার পাইকগাছা উপজেলাধীন আগড়ঘাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ, অবৈধভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুইটি দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্যগুলো বিনষ্ট করা হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও মাহেরা নাজনীন জানান,> “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট।”
উল্লেখ্য, পাইকগাছা উপজেলা প্রশাসন নিয়মিতভাবে ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে, যাতে বাজারে পণ্যের মান ও মূল্য সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে থাকে।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)