
খুলনার পাইকগাছায় স্কুলছাত্রী গণধর্ষণের মামলায় পুলিশ রিয়াজ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের গফফার শেখের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম কাশিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর দাসবাড়ির নবম শ্রেণির এক স্কুলছাত্রী রামনগরের এরফান দর্জির বাড়িতে যাচ্ছিল।
পথে দর্জিপাড়ার মোড়ে পৌঁছালে একই এলাকার নাজমুল গাজী (২২), সাগর সরকার (২২) ও রিয়াজ (২৪) মিলে জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে নেয়।
পরে তারা রায়পুর বিলপাড় ওয়াপদা সড়ক হয়ে ডুমুরিয়া সীমান্তের নদীর পাড়ে একটি চিংড়ি ঘেরের পরিত্যক্ত বাসায় নিয়ে যায়। সেখানে অজ্ঞাত এক যুবকসহ কয়েকজন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে।
একপর্যায়ে স্কুলছাত্রীর আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ও পুলিশে খবর দেয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাত এক যুবকসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারায় পাইকগাছা থানায় মামলা (নং–১১) দায়ের করেন।
এ বিষয়ে ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন,> “মামলার অন্যতম আসামি রিয়াজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)