খুলনা জেলা বিএনপির আহবায়ক, সাবেক সফল ছাত্রনেতা ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মন্টু বৃহস্পতিবার পাইকগাছায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটান।
সকাল থেকে রাত অবধি তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
বেলা ১১টার দিকে তিনি পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
দুপুরে তিনি স্থানীয় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে গণসংযোগ করেন এবং বিকেলে পৌর মহিলা দলের নেত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মাগরিবের পর তিনি ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ,
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব এস. এম. এমদাদুল হক,আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, এবংসাবেক ছাত্রনেতা ও সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান প্রমুখ।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো।এ সময় উপস্থিত নেতাকর্মীরা মনিরুজ্জামান মন্টুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)