খুলনার পাইকগাছা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল ভবন পরিদর্শন করেছেন।
ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মাহেরা নাজনীন শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ নন; উপজেলার অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও জনকল্যাণমূলক স্থাপনা উন্নয়নে একের পর এক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।
স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, রাস্তা-ঘাট, ভেড়িবাঁধ, কালভার্ট, ড্রেনসহ দীর্ঘদিনের অবহেলিত স্থাপনাগুলো তাঁর নিবেদিত তদারকি ও উদ্যোগে নতুন প্রাণ ফিরে পাচ্ছে।
স্থানীয় জনগণ বলছেন, তাঁর সততা, কর্মনিষ্ঠা ও উন্নয়নমনস্ক নেতৃত্বে পাইকগাছা আজ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে।
উপজেলাবাসী আশা করছেন— তাঁর এই আন্তরিক প্রচেষ্টা আগামী দিনেও পাইকগাছাকে আরও উন্নয়নের উচ্চতায় পৌঁছে দেবে।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)