খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের শুরুতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।
সভায় বক্তব্য রাখেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, রেডক্রিসেন্ট প্রতিনিধি ইলিয়াস শাহ, জুবায়ের আহমেদ নয়ন, এনজিও প্রতিনিধি নিউটন গোমেজ ও ইমরান হোসেন, সিপিপি প্রতিনিধি ইব্রাহিম হোসেন, এবং শিক্ষার্থী জুলকার নাইন ও ওশমী নিঝুম।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট ও সিপিপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি হ্রাস ও নিরাপদ সমাজ গঠনে সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)