পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাইকগাছা আল আমিন ক্লিনিকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মুহাম্মদ কওসার আলী গাজী, ডা. সুজন কুমার সরকার, প্রশান্ত কুমার মণ্ডল, জিএম সফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, অশোক কুমার ঘোষ, মো. রোকনুজ্জামান, জিএম খাইরুল ইসলাম, মো. শামসুল হক, মো. রকিবুজ্জামান, এস. রোহতাব উদ্দিন আহমেদ, প্রসেনজিৎ দাশ, দেবদাস সরকার, মো. ইলিয়াস হুসাইন, নিত্যানন্দ সরকার, মো. মইনুল ইসলাম সরদার, অমিত সরকার, মো. শাহজামান বাদশা, হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন, সমিতির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া, সম্প্রতি দিব্য ডায়াগনস্টিক সেন্টারে ডা. সঞ্জয় কুমার মণ্ডলকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। উপস্থিত সদস্যরা দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।
সভা শেষে সমিতির সার্বিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)