
শনিবার (৪ অক্টোবর)খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের মরহুম শামছুর রহমান মোড়লের চতুর্থ সন্তান, থেরাপি ডাক্তার মোঃ আজমাইন হোসেন আজ শনিবার ভোররাতে (৩টা ৩০ মিনিটে) ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে আজমাইন হোসেন নিজের মাছের ঘেরের ঘরে বিশ্রাম নিতে যান। সেখানে হঠাৎ তীব্র গ্যাসের ব্যথা অনুভব করলে পাশে থাকা ভাইয়েরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথেই স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম আজমাইন হোসেন ছিলেন একজন সদালাপী, মিষ্টভাষী ও মানবিক গুণাবলির অধিকারী ব্যক্তি। তিনি পেশায় একজন থেরাপি ডাক্তার ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হিসেবে এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
বার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকাবাসী ও আত্মীয়স্বজন।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)