খুলনার পাইকগাছায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম,থানা অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়,গাইনী বিশেষজ্ঞ জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার,উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন,মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান ও ডা. শাকিলা আফরোজ,
মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,
খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান,প্যাথলজি টেকনিশিয়ান মানিক চন্দ্র পাল,সিনিয়র স্টাফ নার্স ইতি রাণী ও শম্পা দেবনাথ,ফার্মাসিস্ট নিগার সুলতানা প্রমুখ।
ক্যাম্পে দিনভর ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী হিসেবে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)