খুলনার পাইকগাছায় মৎস্য আড়ৎদারী সমিতি লি.-এর সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে যারা এককালীন সঞ্চয়ের টাকা পরিশোধ করেছেন, তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করে সমিতি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সমিতির নিজস্ব অফিস কক্ষে এ অনুষ্ঠান হয়। এ বছর সমিতির ২২২ জন সদস্যের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সমিতির অফিস সহকারী মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমিতির বারবার নির্বাচিত সভাপতি মোঃ আঃ জব্বার সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সভাপতি বাবু সন্তোষ কুমার রায়, সহ-সভাপতি মোঃ রেজাউল মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল মোড়ল এবং ক্যাশিয়ার মোঃ হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির উন্নয়ন, সদস্যদের সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পৃথক বক্তব্য রাখেন।
পরে সভাপতি আঃ জব্বার সরদার বিশেষ অতিথি বাবু সন্তোষ কুমারের হাতে এবং সদস্য ও সাংবাদিক মোঃ খোরশেদ আলমের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মোঃ হাফিজুর রহমান, মোঃ কামাল গাজী, আব্দুল মালেক গাজী, মোঃ ফুল মিয়া সরদার, মোঃ সালাউদ্দিন গাজীসহ অনেকে।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)