খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন, বিএনপি নেতা এস.এম. নাজির আহমেদ, সরদার তোফাজ্জেল হোসেন, শেখ আসাদুজ্জামান ময়না, মফিজুল ইসলাম টাকু, আবু মুছা, আবু বক্কার সানা, মেছের আলী সানা, সরদার মাসুম সানা, মিজানুর রহমান বাবুল, সরদার কাশেম জোয়ার্দার, শেখ শহিদুল ইসলাম, বাবুল সরদার, খালিদ হোসেন বাচ্চু সানা, ইসা হোসেন আকাশ, নজরুল ইসলাম গাজী, মুস্তাকিম গাজী, শেখ জুলু, সায়েব আলী, ইলিয়াস হোসেন, আব্দুস সালাম, এস.এম. বারী, মোহাম্মদ আলী, নুর ইসলাম, আমিরুল ইসলাম, আব্দুল কাদের, সাম্মাদ হোসেনসহ অত্র এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে অসুস্থ শেখ আবু হোসেন বাবুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)