
খুলনার পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তাল, জাম, বেল, কাঁঠাল, নিম ও আমসহ মোট ৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। মূল লক্ষ্য ছিল— আমন ধান, গ্রীষ্মকালীন সবজি ও বিভিন্ন ফলদ বৃক্ষের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরিবেশ রক্ষা, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক টেকসই উন্নয়ন।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন।
তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষিভিত্তিক দেশ হিসেবে আমাদের এই ধরণের উদ্যোগের পরিধি বাড়াতে হবে। গাছ লাগানো শুধু প্রণোদনা নয়, এটি একটি দায়িত্ব। প্রত্যেক শিক্ষার্থী ও কৃষক যদি একটি করে গাছও বড় করে, তাহলে একদিন পাইকগাছা সবুজে ভরে উঠবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের মাঝে ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেম ও পরিবেশ-সচেতনতা গড়ে তুলতে হবে। আজ যারা গাছ নিচ্ছে, আগামীতে তারাই পরিবেশ রক্ষার সৈনিক হয়ে উঠবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এসএম মফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, উত্তম কুন্ড, এনামুল হক, দেবাশীষ রায়, আফজাল হুসাইন, কমলেশ দাশ এবং শিক্ষক ফাতেমা খাতুন ও ছায়রা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশে চারা বিতরণ করা হয়। শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম ও তাওসিন আক্তার বলেন, “আমরা গাছগুলো ভালোভাবে লালন করব। পরিবেশ রক্ষায় আমরা গর্বিত অংশীদার হতে চাই।”
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)