অতিরিক্ত মুনাফার লোভে খুলনার পাইকগাছায় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়িতে সিরিঞ্জের মাধ্যমে জেলি ও অন্যান্য অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছেন। প্রশাসনের কঠোর নজরদারির কারণে এই চক্র কিছুদিন চুপ থাকলেও সম্প্রতি আবারও সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে রপ্তানিযোগ্য চিংড়ির গুণগত মান প্রশ্নবিদ্ধ হচ্ছে, যা দেশের আন্তর্জাতিক বাজারে সুনাম ক্ষুন্ন করতে পারে।
এই প্রেক্ষাপটে চিংড়িতে ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। বুধবার (২৩ জুলাই) সকালে গদাইপুর ইউনিয়নের মঠবাটি গ্রামে মোঃ মোস্তফা মোল্লার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ১৫ কেজি ভেজাল চিংড়ি মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও পাইকগাছা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান,
“চিংড়িতে অপদ্রব্য পুশ একটি শাস্তিযোগ্য অপরাধ। নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী কেউ প্রলোভনে পড়ে যেন এমন অপরাধে জড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)