
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। ক্লাস শেষ করে কেউ বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কেউ ছিল কোচিংয়ে, কেউবা অভিভাবকের সঙ্গে স্কুলের বাইরে অপেক্ষমাণ—তখনই হঠাৎ আকাশ থেকে বিকট শব্দ করে একটি বিমান ভেঙে পড়ে স্কুলের একটি ভবনের ওপর। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া, আর তার সঙ্গে শিশুদের আর্তনাদ ও অভিভাবকদের হৃদয়বিদারক আহাজারি।
সাম্প্রতিক প্রাপ্ত তথ্যমতে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন, যাদের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী।
এই শোকাবহ ঘটনার পর, পাইকগাছা উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মেছের আলী সানা গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করে বলেন,
> “আমার নিজের একটি নাতনি আছে, সে পাইকগাছা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে পড়ে। ভাবতেই গা শিউরে ওঠে, এই কোমলমতি শিশুদের যদি এমনভাবে হারাতে হয়, তাহলে তাদের পিতা-মাতার কষ্টের সীমা থাকে না। যারা নিহত হয়েছেন, আল্লাহ যেন তাঁদের জান্নাত দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।”
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয়। কেউ তখন ক্লাস শেষে কোচিং করছিল, আবার কেউ দোলনায় খেলছিল। বিমানটি যেই ভবনে আছড়ে পড়ে, তার পাশেই ছিল শিশুদের খেলার জায়গা। এ কারণেই হতাহতদের মধ্যে অধিকাংশই শিশু।
এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা কৃষকদলসহ সর্বস্তরের মানুষ আল্লাহর দরবারে দোয়া করছেন—
"হে আল্লাহ, তুমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রদর্শন করো, নিহতদের জান্নাত দান করো এবং আহতদের সুস্থতা দাও। তুমি গাফুরুর রাহিম, সব কিছুর মালিক, সর্বশক্তিমান। তুমি আমাদের সবাইকে হেফাজতে রাখো। আমিন।"
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)