পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফসিয়ার রহমানের পিতা মোঃ পির আলী গাজী আজ সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা (২৫০ শয্যা) হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শরীরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আগামীকাল রিপোর্ট হাতে পাওয়া যাবে।
এদিকে সাংবাদিক ফসিয়ার রহমান তাঁর পিতার পাশে রয়েছেন এবং নিয়মিত চিকিৎসা সংক্রান্ত আপডেট জানাচ্ছেন। তিনি সকলের কাছে তাঁর পিতার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আমার পরিবারের পক্ষ থেকে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি—
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন পির আলী গাজী চাচাকে পরিপূর্ণ সুস্থতা ও দ্রুত আরোগ্য দান করেন। আমীন।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)