
পাইকগাছায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বগুলা চক হাইস্কুল মাঠে গড়ইখালী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও কৃষক দলের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনালে টাইব্রেকারে কানাখালী ফুটবল একাদশকে পরাজিত করে কয়রার চান্নিরচক ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গাইন। প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, আবুল হোসেন, পৌর বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মজিদ বলেন, “খেলাধুলা শরীরচর্চা, মানসিক সুস্থতা এবং নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। যুব সমাজ যেন মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকে, সে জন্য নিয়মিত খেলাধুলা অপরিহার্য।” তিনি আরও বলেন, “বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, তখন দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজান জোয়াদ্দার, মফিজুল ইসলাম টাকু, যুবনেতা হুরায়রা বাদশা, বিএম আকিজ উদ্দিন, নাজমুল হুদা মিন্টু, মনিরুজ্জামান মনি, শহিদুর রহমান শহীদ, রাসেল হোসেন, আবু হানিফ মিলন, তৈয়ুবুর রহমান, বাহারুল ইসলাম, চায়েব আলী সানা, গাজী মিজান, নাসির, শাহ আলম, জয়নাল হোসেন, হুসাইন, ফরিদুল, জুয়েল রানা, বাচ্চু ও কাদের।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)