
মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা ও আত্মার পরিশুদ্ধির এক মহিমান্বিত উৎসব। এই দিনে কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা হয়, আর ভাগাভাগি করা হয় আনন্দ, খাদ্য ও মানবিক সহানুভূতি।
পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আমি প্রিয় পাইকগাছাবাসীসহ সমগ্র দেশবাসীকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। মহান এই দিনে আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি আরও বলেন, “বছর ঘুরে ঈদুল আযহার আনন্দময় দিন আমাদের মাঝে ফিরে এসেছে। এই ঈদ যেন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধনকে আরও দৃঢ় করে তোলে—এটাই আমার প্রত্যাশা।”
নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ঈদের গভীর তাৎপর্য তুলে ধরে বলেন, “ঈদের অর্থই হচ্ছে ফিরে আসা—ভ্রাতৃত্বে, মানবতায়, ভালোবাসায়। এই দিন মানুষ হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একত্রিত হয়, কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন করে সাম্য ও সম্প্রীতির বার্তা। ঈদ মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর প্রতি এক অপার নিয়ামত।”
তিনি শেষবার্তায় বলেন, “এই পবিত্র দিনে পাইকগাছা উপজেলার প্রতিটি পরিবারে, এবং বাংলাদেশের প্রতিটি গৃহে শান্তি, ভালোবাসা ও অনাবিল আনন্দ প্রবাহিত হোক—এই কামনা করছি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক!”
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)