খুলনার কয়রা উপজেলার চাঁদ আলী ব্রিজের পশ্চিম পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে কয়রা সেতুর নিচে নদীর চরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
কয়রা থানা পুলিশ জানায়, নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে গলায় শিকল দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি ছিল। পরে স্থানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি কয়রা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে আব্দুল মজিদ সানা।
নিহতের ছেলে সাইদ সানা সুন্দরবন প্রেস টিভিকে জানান, সোমবার রাত ৯টার দিকে তার বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, নদীর চরে তার বাবার মরদেহ পাওয়া গেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।"
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)