
পাইকগাছার জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা রবিবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
সমিতির নারী আদায়কারী ও স্বেচ্ছাসেবক লীগ নেত্রী কবিতা দাশ, নির্বাহী পরিচালক আলাউদ্দিন গাজী, সভাপতি মোহাম্মদ আলী গাজী ও সালমা বেগমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে দ্রুত গ্রেপ্তার ও অর্থ ফেরতের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিএনপি নেতা মোস্তফা মোড়ল সমিতির গ্রাহকদের টাকা উদ্ধারে উদ্যোগ নেন। কিন্তু একটি মহল তাঁকে জড়িয়ে চাঁদা দাবির ভিত্তিহীন অভিযোগ এনে অপপ্রচার চালায়। সমিতির ২২০০ গ্রাহক এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং মোস্তফা মোড়লের দলীয় অব্যাহতি প্রত্যাহার করে তাঁকে পুনর্বহালের দাবি জানান।
বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
> “যেখানে সাধারণ মানুষ তাদের শেষ সঞ্চয় হারিয়ে পথে বসেছে, সেখানে একটি ত্যাগী নেতার সম্মানহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
— ইমদাদুল হক, বিএনপি নেতা
পরে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির জানান, বিষয়টি নিয়ে ইউএনও ও থানার ওসির সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গ্রাহকরা দীর্ঘ তিন বছর ধরে তাদের জমানো অর্থ ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন। বক্তারা বলেন, ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে এ দাবি দমন করা যাবে না।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)