খুলনার পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের আসাদুল শেখ তার ১৩ বছর বয়সী, দশম শ্রেণিতে অধ্যয়নরত নাবালিকা মেয়ের বিবাহের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না—এই মর্মে মুচলেকাও নেওয়া হয় তার কাছ থেকে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ এবং উপজেলা আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেতা ফয়সাল হোসেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বাল্যবিবাহের কুফল নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং সমাজ থেকে এ প্রথা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)