
পাইকগাছা পৌরসভার সরল কালিবাড়ি, উপজেলা কেন্দ্রীয় মন্দিরে," নাম যজ্ঞ " অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আর্থিক সহায়তা প্রদান ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে পাইকগাছা পৌরসভার সরল কালিবাড়ি, উপজেলা কেন্দ্রীয় মন্দিরে," নাম যজ্ঞ " অনুষ্ঠানে পূজা মণ্ডপ পরিচালনাকারীদের হাতে এই অনুদান তুলে দেন উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।
বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় পৌরসদরস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ইমদাদুল হকের উপস্থিতে কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী,সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার বিশ্বাস ও কোষাধ্যক্ষ প্রনব সরদার , সন্তোষ কুমার মণ্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ ,যুবদলের আহ্বায়ক জি এম রুম্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, ছাত্রদল নেতা সোহেল রাশেদ জনি সহ উপজেলা ও পৌর বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সদস্য
এছাড়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাসহ ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)