প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৩, ৪:৪০ পি.এম
ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা ও মমতা – ৭১বার্তা

রোববার জি ২০ অংশ গ্রহণকারী নেতাদের সম্মানে এই নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি। সেখানে বিদেশি অতিথিদের পাশাপাশি সব কেন্দ্রীয় মন্ত্রী, সচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন। সূত্র: ডয়েচে ভেলে অনলাইন।
সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে নৈশভোজে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হতে পারে।
শেষ হাসিনা শুক্রবারই ভারতে এসেছেন। এদিনই তার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। সেখানে তিস্তা প্রসঙ্গও উঠতে পারে। আর তিস্তা চুক্তি আটকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হওয়ার আলাদা গুরুত্ব আছে।
মমতা ছাড়াও নীতীশ কুমার, হেমন্ত সোরেন, স্ট্যালিন, কেজরিওয়াল, ভগবন্ত মান নৈশভোজে থাকবেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আমন্ত্রণ পাননি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেবগৌড়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্পাদনায়- শেখ মোস্তারি জান্নাত। খবর - আমাদের সময় ডটকম।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)
Design & Developmen By HosterCube