প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৩, ১১:৫৭ এ.এম
বাইক দুর্ঘটনা: বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু – ৭১বার্তা

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ মো. ইমরান ইফতি নামে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত বান্ধবীর নাম নাহিদা সুলতানা। সূত্র: জাগোনিউজ
সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে পাথরবাহী মিনি ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান প্রকাশ ইফতি (২৩)। অন্যদিকে নাহিদা সুলতানা কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে। সূত্র: আরটিভি
জানা গেছে, নাহিদা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাতে খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন জানান, ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নাহিদা একই কলেজের শিক্ষার্থী।
উপপরিদর্শক নুরুল আশেক জানান, সোমবার রাতে জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর - আমাদের সময় ডটকম।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)
Design & Developmen By HosterCube